খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন নওগা-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
রবিবার বেলা ২টায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতর্ৃক ৬৬,৪৬,২৪৬ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম নূরানী আলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুন নাসের চৌধুরী পারভেজ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফাতুল ইসলাম চৌধুরী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আব্দুর রউফ, মোহসিনুর রহমান, দুলাল চন্দ্র, মিজানুর রহমান প্রমূখ।
স/এষ্

