ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গ্রীণচাষী ইদ্রিস আলীকে সম্মাননা

admin
আগস্ট ১১, ২০১৭ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত গ্রীণচাষী ইদ্রিস আলীকে সম্মাননা প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, বন কর্মকর্তা নজরুল ইসলাম মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনিসুজ্জামান খান। আলোচনা সভা শেষে কৃষিতে গুরুত্বপুর্ণ অবদান রাখার জন্য ইদ্রিস আলীকে সম্মানীত করা হয়।

’স/মা