ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গ্রামের দুস্থ্যদের জন্য বেতনের টাকা দিয়ে খাদ্যসামগ্রী পাঠালেন এসআই সুমন

admin
এপ্রিল ৪, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রাম এলাকায় অসহায় ও দুস্থ্য পরিবারের জন্য বেতনের টাকা দিয়ে খাদ্যসামগ্রী পাঠালেন বাংরাইল মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পুলিশ অফিসার এস.আই ওয়াহিদ সুমন। তিনি ঢাকার দারুস-সালাম থানায় সাব- ইন্সপেক্টর (এস.আই) পদে কর্মরত আছেন। ওয়াহিদ সুমন বাংরাইল গ্রামের মুন্সী বাড়ির মৃত আফজাল হোসেন আবু মুন্সীর ছেলে।

শুক্রবার বিকালে করোনা ভাইরাসের কারনে গ্রামের দুস্থ মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক তুরাপ মোল্যা, সেন্টু মুন্সী, সেলিম মুন্সী, রাজু মুন্সী, আবুল হোসেন প্রমুখ।

সেন্টু মুন্সী বলেন, করোনা ভাইরাসের কারনে আমাদের এলাকার যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে মুন্সী ফাউন্ডেশনের পক্ষে পুলিশ অফিসার ওয়াহিদ সুমনের আর্থিক সহযোগিতায় ১শ’ টি দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৩ কজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ টি করে সাবান বিতরন করা হয়েছে।

মুঠোফোনে এস.আই ওয়াহিদ সুমন বলেন, করোনা ভাইরাসের কারনে সমাজের খেটে খাওয়া দরিদ্র কর্মহীন মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগতভাবে দুই মাসের বেতনের টাকা দিয়ে আমার গ্রামের ১শ’ টি পরিবার ও ঢাকার কিছু অসহায় মানুষের জন্য সামান্য চেষ্টা করেছি। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো -ইনশাল্লাহ।

স/এষ্