গৌরীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
সেলিম আল রাজ : গৌরীপুর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ গৌরীপুর মহিলা কলেজ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল রাকিব রাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক একেএম খোরশেদুল আলম, ইতিহাস বিভাগের প্রভাষক আবুল বাসার, অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ।
এছাড়াও বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজ শাখার গৌরীপুর উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মিজানুর রহমান লিখন, রাব্বি আহমেদ আকাশ, ইউসুফ আহমেদ, আলাভী আহম্মেদ, খাইরুল ইসলাম, ইয়াসিন মিয়া, আলম হোসেন, আরিফ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রোমান মণ্ডল, আজহারুল ইসলাম রাসেল, বিপুল এভেরিও, মেহেদি হাসান শিপন, রাজন মাহমুদ সুজন, রাজন তাজ, সাংগঠনিক সম্পাদক ফাহিদ আহমেদ, সালমান ফারসি, মাজাহারুল আলম খান নাঈম, মারুফ বিন মুজিব, মোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম দিপু, দপ্তর আমির হামজা, জয় সাহা রায়, রফিকুল ইসলাম সাব্বির প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন আনন্দ মোহন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক একেএম খোরশেদুল আলম।

