ঢাকাবৃহস্পতিবার , ৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুর সংগীত নিকেতনের উদ্যোগে আয়োজিত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ৪, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর সংগীত নিকেতনের উদ্যোগে আয়োজিত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

গৌরীপুর প্রতিনিধি-রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী ২০২১ উপলক্ষে গৌরীপুর সংগীত নিকেতন আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার, সনদ বিতরণ ও সংগীতানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি হাসান মারুফ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম, নুরুল ইসলাম, সংগীত নিকেতনের উপদেষ্টা ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ আব্দুল মালেক সরকার, গৌরীপুর শিল্পী গোষ্টির ভারপ্রাপ্ত সভাপতি শেখ বিপ্লব, অপূর্ব শিল্পী গোষ্টির পরিচালক আব্দুল হান্নান জনি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুখ্য প্রশিক্ষক ওস্তাদ এম, এ হাই এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম পরিচালক মোয়াজ্জেম হোসেন সেলিম।
উক্ত অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স/বি