গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে ইট
ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেরামতের কাজ শেষ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে ইট। নিম্নমানের ইট ব্যবহার ও রাতের আঁধারে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা প্রকৌশলী বললেন- নিম্নমানের ইট ব্যবহার ও রাতে কাজ করার কোন সুযোগ নেই।
জানা যায়, দুই বছর ভোগান্তির পর গত ২ ফেব্রুয়ারি গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু হয়। ৯ কিলোমিটার সড়কের মেরামতের ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ ৪১ হাজার টাকা। তমধ্যে ৩ থেকে ৪ কিলোমিটার সড়ক ভালো আছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলাম কামাল।
মইলাকান্দা গ্রামের মজিবুর রহমান বলেন- শুরুতে খুব খুশিয়েছিলাম, আশা করেছিলাম এবার এ সড়কে ভোগান্তি শেষ হবে। কিন্তু নিম্নমানের ইট ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই তা ভেঙে যাচ্ছে। তড়িঘড়ি করে রাতের আঁধারে কাজ করছে ঠিকাদার। একমাসও ঠিকবে না এ সড়ক।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শামীম বলেন- কাজটি তিনি কিনে নিয়েছেন। কিছু ইট নিম্নমানের এসেছিল, তা ফেরত পাঠানো হবে। সড়কে বিছানো যেসব ইট ভেঙে গেছে, তা পরে পাল্টে দেয়া হবে। রাতে কোন কাজ করা হয় না।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বর্মণ দেব বলেন- নিম্নমানের ইট ব্যবহারের কোন সুযোগ নেই। রাতে কাজ করা কোনর নিয়ম নেই। ইটের বিষয়টি খতিয়ে দেখা হবে।
স/বি

