ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুর মহিলা কলেজে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্নসাৎ

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর মহিলা কলেজে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্নসাৎ

 

গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরের মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের অফিস সহায়ক অধ্যক্ষ ও একাউন্টের মালিকের সই জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী উক্ত কলেজের অফিস সহায়ক রৌশন আরা জানান, কলেজ কার্যালয়ে রক্ষিত আমার প্রভিডেন্ট ফান্ডের চেক বই গায়েব হয়ে যায়।

এ ব্যাপারে গৌরীপুর থানায় সাধারন ডায়েরী করি (ডায়েরী নং-৯৩৯ তারিখ ২৪/৮/২১ইং) গৌরীপুর কৃষি ব্যাংকে বিষয়টি অবগত করতে গিয়ে জানতে পারলাম আমার একাউন্ট থেকে অপর অফিস সহায়ক আব্দুল্লাহ আল নোমান বিভিন্ন ধাপে টাকা উত্তোলন করে নিয়ে যায়।

পরে বিষয়টি জানা জানি হলে অভিযোক্ত নোমান অভিযোগকারীর কাছে সত্যতা স্বীকার করে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। টাকা ফেরত দিতে গড়িমসি করলে বিষটি আমি কলেজ কর্তৃপক্ষেকে অবগত করি।

কলেজ কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নিয়ে পরিচালনা পরিষদ দিয়ে একটি অভ্যন্তরীন দতন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের বিষটি সত্যতা পেয়ে তাকে সাময়ীক বরখাস্থ করে।

উল্লেখ্য অভিযোক্ত অফিস সহায়ক নোমান পূর্বেও অধ্যক্ষে সই জাল করে ছাত্রী ভর্তিসহ কলেজের ল্যাপটপ চুরি সাথে জড়িত ছিল। পরে তার পিতা,মাতা ও স্ত্রীর অনুরোধ এবং সে নিজে মুচিলেখা দেয়। কর্তৃপক্ষ তাকে সতর্ক করে অফিসিয়াল কর্মকান্ড থেকে বিরত রেখে কলেজের মূল ফটকে স্থানান্তর করে।

এর পরেও সে নিজে সংশোধন না হয়ে আরো বেপরোয়া হয়ে অধ্যক্ষের সই ও রৌশনা আরার সই জাল করে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করে আত্নসাৎ করে।

অভিযোক্ত আব্দুল্লাহ আল নোমানের সাথে তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।

হিসাব রক্ষক আশিকুর রহমান খান পাঠানের সাথে কথা বললে তিনি বলেন, আলমারী খোলে কাজ করার সময় হয়তো নোমান চেক বইটি নিয়ে গেছে।

এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সাথে কথা বললে তিনি তার সত্যতা নিশ্চীত করে বলেন, তাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য একটি উচ্চ ক্ষতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

সই জালিয়াতির মাধমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে কৃষি ব্যাংক গৌরীপুর শাখার ব্যাস্থাপক সৌরভ ঘটকের সাথে কথা বলতে ব্যাংকে গেলে উনাকে ব্যাংকে পাওয়া যায়নি। ব্যাংক সূত্রে জানা গেছে তিনি ব্যাংকের কাছে ময়মনসিংহে আছেন। উনার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

স/বি