গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর পৌর সভার ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন কাউন্সিলর প্রার্থী হাফেজ আবু সুফিয়ান (ব্রীজ) প্রতিকের প্রচারনায় বাঁধা সৃষ্টি করে মোঃ রফিকুল ইসলাম রফিক (পানির বোতল) প্রতিকের সমর্থক।
এ ঘটনাটি ঘটেছে ১৭ জুন (সোমবার) বিকালে পাছের কান্দা মহল্লায়। বাঁধা প্রদানের ঘটনায় প্রার্থী হাফেজ আবু সুফিয়ান রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রার্থী জানান, ঘটনার দিন বিকালে আমার (ব্রীজ) প্রতিকের সমর্থক ৩ জন মহিলা উল্লেখিত এলাকায় নির্বাচনী প্রচারনায় যায়। হঠাৎ পথিমধ্যে (পানির বোতল) প্রতিকের সমর্থক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি যতিশ বাবু মহিলাদের গতি রোধ করে বলেন এ এলাকায় (ব্রীজ) প্রতিকের কোন প্রচারনা বা ভোট চাওয়া চলবেনা আপনারা চলে যান না হলে অপমানিত হবেন।
মহিলারা ভিত সন্ত্রস্ত হয়ে চলে আসেন। আমার নির্বাচনি প্রচারনায় বাধা সৃষ্টির কারনে আমি রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার সজল কুমার সাদের সাথে কথা বললে তিনি বলেন খুব দ্রুততার সহিত ব্যবস্থা গ্রহন করবে।
স/এষ্

