গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সা. সম্পাদক আব্দুল গণি মন্ডল স্মরণে আলোচনা ও দোয়া
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গণি মন্ডলের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গৌরীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আব্দুল গণি মন্ডলের ছোট ভাই আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক প্রভাষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম খোকন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

