গৌরীপুর আওয়ামীলীগ নেতা এমএ হান্নানের ১৬ তম স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত
ময়মনসিংহ ব্যুরো-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি এমএ হান্নানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় বঙ্গবন্ধু চত্তর কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, স্মরন সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহামেদ।উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধূ ভোয়ন দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ম,নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল হক, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের পক্ষে বক্তব্য রাখেন রামগোপালপুর উইনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার প্রমুখ।
স্মরন সভা শেষে প্রয়াত নেতার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে।
স/বি

