গৌরীপুরে ৮৪ গ্রাম হেরোইনসহ যুবক আটক
ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ১ আগষ্ট (সোমবার) বিকালে অভিযান চালিয়ে ৮৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী পৌর শহরের বাড়ীওয়ালা পাড়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (৩০)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম, আঃ লতিফ, মাহাতির বীন মোহাম্মদ, আওলাদ হোসেন, এএসআই মোস্তাকসহ একটি চৌখুশ দল রনির বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযানে রনির ঘরের বিভিন্ন স্থান থেকে ৮৪ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। আটককৃত রনির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পর দিন সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।
স/বি

