গৌরীপুরে ৭ জুয়ারী আটক
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসংহের গৌরীপুর থানা পুলিশ ১৩ নভেম্বর (বুধবার) রাত আড়াইটায় অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এস আই রেজাউল করিম, এএসআই সালেহ আহম্মেদ নয়ন, আব্দুল হাদী সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারে অভিযান চালিয়ে ভূটিয়ারকোনা বাজারের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রাব্বি হাসান রাকিব, পাচকাহনিয়ার গ্রামের মৃত আঃ সালামের ছেলে মোঃ সুলতান, কেল্লা তাজপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মোঃ ফারুক মিয়া, বীর আহাম্মদপুর গ্রামের মোঃ আঃ হেলিমের ছেলে মোঃ নাছির, বীর আহাম্মদপুর গ্রামের মোঃ আঃ কুদ্দুছের ছেলে আঞ্জু মিয়া, কেল্লা তাজপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ সুমন মিয়া ও বীর আহাম্মদপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে মোঃ সৈইবত আলীকে আটক করে।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাযহারুল আনোয়ার বলেন আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

