ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ৬ মাসেও ভিজিডি কার্ডধারীদের সুবিধা দেয়নি চেয়ারম্যান

admin
জুলাই ১৮, ২০১৯ ২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ভিজিডি তালিকায় নাম থাকা সত্বেও কার্ডধারীদের সুবিধা থেকে বঞ্চিত করছে চেয়ারম্যান শহিদুল ইসলাম (অন্তর)।

ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সরণাপন্ন হলে তিনি চেয়ারম্যানকে কার্ড বিতরনের নির্দেশ দিলে তা উপেক্ষা করে বিতরন কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, উল্লেখিত ইউনিয়েনে ২৯০ জন ভিজিডি’র তালিকাভূক্ত সুবিধাভোগী রয়েছে। তার মাঝে তালিকাভূক্ত কার্ড নং-১৮১ হেলেনা বেগম স্বামী হাবুল মিয়ার, ২২৮ মোছাঃ মুনছুরা খাতুন স্বামী আঃ হান্নান, ২২৯ সোমা আক্তার স্বামী সাদ্দাম হোসেন, ৮৩ মোছাঃ শুভা বেগম স্বামী লিটন মিয়া, ১৭৩ বেদেনা স্বামী লিটন, ১২৯ মিনা খাতুন স্বামী আয়নাল, ১৩০ আনোয়ারা স্বামী নাজিম উদ্দিন, ১৩৮ মাজেদা খাতুন স্বামী জুয়েল মিয়া, ১৪০ হোসনে আরা স্বামী মৃত আঃ হাই, ১৪১ রেজিয়া স্বামী আব্দুর রশিদ, ১৪২ নুরজাহান স্বামী আব্দুল মুন্নাফ ও কার্ড নং ১২ সাবিকুর নাহার স্বামী আবুল মিয়া ভিজিডি’র সুবিধা না পেয়ে ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সরণাপন্ন হন।

তালিকা যাচাই বাছাই শেষে ফারহানা করিম ভূক্তভোগীদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপির উপরে চেয়ারম্যানকে কার্ড বিতরনের নির্দেশ দেন।

নির্দেশের ১৫ দিন অতিবাহিত হলেও আজবদী ভূক্তভোগীরা কার্ড পাইনি। এ ব্যাপারে চেয়ারম্যান শহদিুল ইসলাম অন্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ইউপি সচিব আব্দুল আওয়ালের সাথে কথা বললে তিনি জানান, নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়েছি।

কার্ডগুলো অন্যলোকের হাতে চলে গেছে, তারা প্রতিমাসে চাল উত্তোলন করছে। এ মাসে ভিজিডি দেয়ার সময় কার্ড গুলো উদ্ধার করে সুবিধা বঞ্চিতদের হাতে দেওয়া হবে।

স/এষ্