গৌরীপুরে ৫ জুয়ারি আটক
গৌরীপুর প্রতিনিধি-
ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২১ জুন (সোমবার) মধ্যরাতে এক অভিযান পরিচালনা করে ৫ জুয়ারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন- সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া (৪০), সিংচাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুর রশিদ (৪৫), কুশাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আলাল মিয়া (৩০), নয়ানগর গ্রামের আব্দুল্লাহ‘র ছেলে রতন মিয়া (৫৫) ও বৃ-নহাটা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে কামরুল মিয়াকে (৪০) আটক করে। আটককৃত সবাই মাওহা ইউনিয়নের।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আওলাদের নেতৃত্বে ,এএসআই আক্তারুজ্জামান, এএসআই মোস্তাক সঙ্গিয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে মাওহা ইউনিয়নের কুশাপাড়া গ্রামের এক জুয়ার আসর থেকে সরঞ্জামসহ তাদের আটক করে।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী সত্যতা নিশ্চীত করে বলেন, আটককৃতদের জুয়া আইনি মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
স/বি

