ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ৫ কেজি গাজাসহ আটক-১

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ২৮, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ৫ কেজি গাজাসহ আটক-১

ময়মনসিংহ ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টায় এক অভিযান পরিচালনা করে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই এমদাদুল হক, এএসআই মনিরুজ্জামান,এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের নতুন বাজার ভাই ভাই হকার্স মার্কেটের সামনে থেকে সিধলা ইউনিয়নের বার আনি গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েলকে (২৬) ৫ কেজি গাজাসহ আটক করে।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম খান সিদ্দিকী গাজাসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

স/বি