ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৩, ২০২২ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় চিকিৎসা সেবায় অনিয়ম-দুর্নীতির প্রতিরোধে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকায় ও নিয়ম বহির্ভূতভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে স্থানীয় ৪ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ অভিযান পরিচালনা করে এ ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা ও জরিমানা করেন।

সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো সোমা প্যাথলজি, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার ও ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টার। এ সময় ময়মনসিংহ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও হাসান মারুফ।

অভিযানকালে সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরসহ গৌরীপুর থানার পুলিশ ফোর্স।

স/বি