গৌরীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গৌরীপুর প্রিতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানা পুশিল অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী নাম শ্রী গোরাঙ্গ চন্দ্র বিশ্বশর্মা।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট (শনিবার) সন্ধ্যা এএসআই মনিরুজ্জামান ও আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাও রামগোপালপুর বড় বাড়ীর সামনে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গৌরাঙ্গকে আটক করে।
এ বিষয়টি গৌরীপুর থানার সেকেন্ড অফিসার মোঃ নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।
স/বি

