ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা আরম্ভ 

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৪, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা আরম্ভ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপি কৃষি মেলা। রবিবার (২৪ জুলাই) এ মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার, প্রাণি সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আবদুল ওযাহেদ খান, অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন প্রমুখ।
স/বি