ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ 

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১০, ২০২২ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ 

গৌরীপুর প্রতিনিধি : গৌরীপুরে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিবাদে এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওই শিশু গৌরীপুর অচিন্তপুর ইউনিয়নের চড়াকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শিশুটি বিদ্যালয়ে আসার পথে।

ওই শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, কোণাপাড়া গ্রামের শাহ আব্দুলের ছেলে মামুন (২৫) আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দুরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় চড়াকোনা গ্রামের ছাবেদ আলী এই জঙ্গলে বাঁশ কাটতে গেলে মামুন পালিয়ে যায়।

ছাবেদ আলী জানান- কাছে গিয়ে দেখতে পান শিশুটি ভয়ে জড়সড় হয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে।  ঘটনাটি জানতে পেরে শত শত মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন- খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান ও শিশুটিকে উদ্ধার করেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাশিদ বলেন- ঘটনাটি প্রধান শিক্ষকের কাছে জানতে পেরে বিদ্যালয়ে ছুটে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন- আমরা আশংকা করছি শিশুটিকে ধর্ষণের পর মেরে ফেলার পরিকল্পনা করেছিল মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

স/বি