গৌরীপুরে ১৮০০ কৃষক বিনামূল্যে পেলেন বীজ ধান ও সার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার আটশত কৃষক কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমনের বীজ ধান ও সার পেয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এক হাজার আটশত কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।

