গৌরীপুরে ১০৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ১২ ফেব্রæয়ারী সোমবার রাত ২টা ১০ মিনিটে অভিযান চালিয়ে ১০৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী রামগোপালপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মঞ্জু মিয়া।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুলের নেতৃত্বে এএসআই শাহীনুল বারী, দেলোয়ার হোসেন ও সাহাদত হোসাইন অভিযান চালিয়ে সদর ইউনিয়নের গজন্দর গ্রাম থেকে মঞ্জু মিয়াকে ১০৩ পিচ ইয়াবাসহ আটক করে।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসাস ইনচার্জ সুমন চন্দ্র রায় সত্যতা নিশ্চীত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মঞ্জুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয় এবং ১৩ ফেব্রæয়ারী তাকে বিঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
স/বি

