ঢাকারবিবার , ১৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে হরিজনের হাতে ২ পুলিশ লাঞ্চিত

admin
জানুয়ারি ১৪, ২০১৮ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে হরিজনদের হাতে ২ পুলিশ লাঞ্চিত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যার পরে।
হরিজন আর প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ঘটনার দিন সূর্যের দেখা মিলেনি। সন্ধ্যায় হাড় কাপানো শীতের কবল থেকে কিছুটা রক্ষার জন্য হরিজন পল্লীর সামনে কয়েক জন হরিজন আগুন পোহাচ্ছিল। এ সময় গৌরীপুর থানার এ এস আই আঃ আওয়াল আর কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম (কং নংÑ১৪৬৯) আগুনের কাছে গিয়ে হরিজন রামুকে জিঞ্জাসাবাদ করে। রামু তার নিজের পরিচয় দেয় এবং এ পল্লীর বাসিন্দা বলে জানায়। জিঞ্জাসাবাদের ঘটনায় দু জনের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে এ এস আই আঃ আওয়াল রামুকে থাপ্পর মারে। থাপ্পরকে কেন্দ্র করে এ পল্লীবাসী ক্ষিপ্ত হয়ে ২ পুলিশ সদস্যকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে থানা থেকে আরো পুলিশ গিয়ে তাদের সে খান থেকে উদ্ধার করে। হরিজন সরদার রং লাল বলেন এ দুই পুলিশ আগেও এক দিন আমার ঘরে ডুকে কি যেন খোজাখুজি করে। এ পথের পথচারি আর আমরা হরিজনরা এখন তাদের আতংকে থাকি। যাকে ইচ্ছা তাকে রাস্তায় আটক করে তল্লাশী চালায়।
এ ব্যাপারে এ এস আই আঃ আওয়ালের সাথে কথা বললে তিনি জানান, এক জন মদ্যপকে ধরতে গেলে হরিজনরা তাকে সড়িয়ে দেয় আর কিছু না। অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করে ভিত্তিহীন বলেন।

স/এষ্