ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ মহিলার মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১১, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ মহিলার মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো-

১১ জুন (শুক্রবার) রাতে গৌরীপুর থানা হাইওয়ে টহল পুলিশ সড়ক দূর্ঘটনায় পিষ্ট অজ্ঞাত বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে ।

থানা সূত্রে জান গেছে, রাত ৮টা ১৫ মিনিটে ৯৯৯ জরুরী সেবার কল পেয়ে এসআই শফিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স আঃ জব্বার ও রনিকে নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর ও শীবপুরের মাঝামাঝি কুটিয়াপুরী বিল সংলগ্ন স্থান থেকে সড়ক দূর্ঘটনায় পিষ্ট অজ্ঞাত বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অপরদিকে রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মৃত সময় আলীর মেয়ে মেহের জানকে (৭৫) খোজে না পেয়ে তার ছোট ভাই আঃ খালেক থানায় আসে। থানায় এসে পিষ্টের লাশ দেখে তিনি সনাক্ত করেন এটা তার বড় বোন মেহের জান এবং তার বোন কানে কম শুনে বলেও জানান তিনি।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় মিলেছে কিন্তুু বাস না ট্রাক চাপায় পিষ্ট হয়েছে তা জানা যায়নি।

স/বি