ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী হামলায় আহত

abu naser
আগস্ট ১৪, ২০১৯ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহীনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছে।

এ ঘটনাটি ঘটেছে ১৪ আগষ্ট (বুধবার) সকাল ১১ টায় কোনানা পাড়া গ্রামের।

শাহীনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনে পক্ষ বিপক্ষকে কেন্দ্র করে একই গ্রামের হাশিম উদ্দেনের ছেলে সঞ্জয়ের সাথে বিরোধ চলে আসছিল।

তারি জের হিসাবে ঘটনার দিন সকালে শাহীন মটরবাইকে তার ভাতিজিকে নিয়ে পূর্বূ কোনাপাড়া গ্রামে ঘুরতে যায়।

এ সময় সঞ্জয় তার সহপাটিদের নিয়ে পিছন থেকে শাহীনের মাথায় রাম’দা দিয়ে কোপ দিয়ে আহত করে।

পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শাহীনের অবস্থা আশংখ্যা জনক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

স/ মেহেদী