ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে আওয়ামীলীগের মত বিনময়

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২৪, ২০২১ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে আওয়ামীলীগের মত বিনময়

ময়মনসিংহ ব্যুরো-মহান- স্বাধীনতার ৫০ বছর পূর্তি  পালন উপলক্ষে ২৩ মার্চ  বিকাল ৪ টায় ময়মনসিংহের গৌরীপুর  উপজেলার অচিন্তপুর ইউনিয়ন  আওয়ামীলীগের উদ্যোগে শাহগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

উক্ত মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক এর সভাপতিত্বে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গৌরীপুর সরকারী কলেজের ভিপি মোঃ শহিদুল ইসলাম অন্তরের  সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মতিউর রহমান, ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সামিউল আলম লিটন,সাবেক সংসদ সদস্য, রওশানারা নজরুল,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালিব বিএসসি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাংগঠনিক সম্পাদক ও মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রুহিদাস দাস, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ লিটন মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর টিটু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল শহীদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহবায়ক রানা আহমেদ কদ্দুস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন  বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স/বি