গৌরীপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে সহনাটি আওয়ামীলীগের মত বিনিময়
ময়মনসিংহ ব্যুরো–মহান– স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে ২৪ মার্চ বিকাল ৫ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পাছার উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহী দাস আচার্যে্্যর সভাপতিত্বে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফহোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রওশানারা নজরুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালিব বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলঅম ডলি,উপজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম সরকার, উপজেলা তাতী লীগের সদস্য সচিব সাজ্জাতুল ইসলাম সাজ্জাত,উপজেলা তাতী লীগের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন কাদের রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।
সে/বি

