ঢাকাসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সাজা প্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৩

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সাজা প্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ৫ ফেব্রæয়ারী (রবিবার) অভিযান চালিয়ে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী অচিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল ওরফে জয়েলকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া এই দিন রাতে মাদক মামলার ১ বছর ৩ মাসের সাজা প্রাপ্ত আসামী পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে আলাল মিয়া ও মাদক মামলার পলাতক আসামী বাড়ী ওয়ালাপাড়ার আরশেদ আলীর ছেলে আবুসাঈদ ভান্ডারী ওরফে শাহিদকে গ্রেফতার করে। এসআই নাজমূল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসানর জানান, গ্রেফতার কৃত আসামীরা দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃতদের আদালত প্রেরন করা হয়েছে।

স/বি