ঢাকাবুধবার , ১৬ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ

admin
জানুয়ারি ১৬, ২০১৯ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর আহমেদ ও তার নাজির মাজাহারুল করিমের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের লিখিত অভিযোগ ৩ জানুয়ারী ১৯ইং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর দায়ের করেন, মৃত ওমর আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির ডকেট নাম্বার-৫৩। অভিযোগের অনুলিপি প্রেরন করেন সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয় প্রধান মন্ত্রীর কার্যালয়, সচিব ভূমি মন্ত্রনালয় ও জেলা প্রশাসক ময়মনসিংহ।

অভিযোগে উল্লেখ, গৌরীপুর মৌজার ভিপি জমির দাগ নং ২৪০৯ এর (লিজকৃত সম্পত্তি) ভূমির উপর একটি দোকান ভাড়া নিয়ে প্রায় দেড় কোটি টাকার মালামাল উত্তোলন করে ১ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কাকতালিয় ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর আহমেদ (পরিচিতি-১৭৫৪২) ও তার নাজির মাজাহারুল করিম ব্যবসা প্রতিষ্টানে বেশ কয়েক দিন আসা যাওয়া করে। এরি মাঝে হঠাৎ এক দিন সহকারী কমিশনার ও নাজির মিলে ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবিরকে জানান, লিজ সংশোধন করে আপনার নামে লিজ/বরাদ্দ দিব আপনি লিজ চেয়ে একটি আবেদন করেন। পাশাপাশি সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর আহমেদ ২য় কার্য দিবসে আমার কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকা নেয়।

এর পর ২৫ সেপ্টেম্বর ১৮ইং তারিখে নাজির মাজহারুল করিম আমার কর্মচারী নিখিল চন্দ্র রায় ও সুরুজ আলীর সম্মুখ থেকে ১ লক্ষ টাকা নগদ নেয়। একই তারিখে পৌর ভূমি অফিসের সহকারী তহসিলদার মরিয়ম বেগম ৫০ হাজার টাকা নিয়েছে। ১৬ ডিসেম্বর আকষ্মীক ভাবে আমার হার্ড এ্যাটাক হয়ে ঢাকা ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধিন থেকে হার্ডে ২টি রিং স্থাপন করে। আমি স্বজ্জাশায়ী থাকা অবস্থায় সহকারী কমিশনার ভূমি ২০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম চলাকালীন বর্ডার গাডের সহযোগীতায় বোলড্রেজার দিয়ে আমার দোকান ঘরসহ দেড় কোটি টাকার ও মালামাল ভেঙ্গে তছনছ করে দেয়। ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির ঘুষের টাকা ও তার দেড় কোটি টাকার ক্ষতি পুরনসহ দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করেন।

এ ব্যাপারে নাজির মাজাহারুল করিমের সাথে কথা বললে তিনি বলেন, এসব অসত্য বানোয়াট, ভিত্তিহীন উচ্ছেদ অভিযানে পড়েছিল তাই মিথ্যে অভিযোগ তোলছে।

স/এষ্