গৌরীপুরে স’মিল মালিক সমিতির কমিটি গঠন
সভাপতি-রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক- তাজ উদ্দিন
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স’মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। নব-গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ রফিকুল ইসলাম আকন্দকে সভাপতি ও তাজ উদ্দিন ভূট্টোকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তোরাব আলী, আরশেদ আলী, আব্দুর রশিদ, সহ-সাধারন সম্পাদক আব্দুল মোতালিব ফজল, মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ আল মামুন। সাংগঠনিক সম্পাদক রওশন, সহ-সাংগঠনিক সম্পাদক খান জাহান ও আঃ সালাম, দপ্তর সম্পাদক খাদেমুল বাশার, সহ-দপ্তর করিম মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়াসিন আকন্দ শোভন, প্রচার সম্পাদক হিসাবে ইসমাঈল হোসেনকে নির্বাচিত করা হয়েছে। ১৬ জনকে সন্মানিত সদস্য হিসাবে কমিটি ঘোষনা করা হয়েছে।

