ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা লুটপাট

admin
মে ১১, ২০১৯ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি শেখ বিপ্লব :
দোকান বাকির টাকা চাওয়ায় এক হিন্দু পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর মধ্যপাড়া গ্রামে।

জানা গেছে, উল্লেখিত গ্রামের সংকর চন্দ্র নাগ ও তার স্ত্রী বিউটি রানী নাগ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নিজ বাড়ীর সামনে চা,পান ও মনোহারী দোকান করে সংসার চালায়।

প্রতিবেশি আবুল কাশেমের ছেলে উজ্জল মিয়া (৩৮) ও মোঃ সমসের মিয়া (৩৫) তার দোকান থেকে চা পানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নগদ ও বাকিতেও নিত। ৯,৩৮৯ টাকা বাকি হওয়ায় বিউটি রানী নাগ তাদের কাছে টাকা চায়, এ নিয়ে দু,পক্ষে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে উজ্জল ও সমসের ক্ষিপ্ত হয়ে তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলায় ভোগ্য পন্য নষ্ট হয়। এ নিয়ে বিউটি রানী ও তার স্বামী এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হলে তাদের খুন করার হুমকি দেয়।

আর যদি কোন আইনানুগ সুবিধা নিতে চায় তাহলে বিউটির বিবাহীত মেয়েকে তুলে নেয়াসহ তাদের কাছে থেকে রাখা ৬০ শতাংশ বন্ধকী জমি বেদখল দিবে বলে হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে বিউটি রানী নাগ বাদী হয়ে ৯ মে বৃহস্পতিবার গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

স/এষ্