গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : শ্রীশ্রী কৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর ৫৩৫ তম জন্মতিথি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর গোবিন্দ জিউর মন্দির পরিচালনা পরিষদের উদ্দ্যোগে ৫৩ তম বর্ষ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে ৫৬ প্রহর ব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশন হচ্ছে।
উক্ত যজ্ঞানুষ্টান ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত কীর্ত্তন ও ১৬ মার্চ শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্ত্তন অনুষ্টিত হবে। ১৭ মার্চ ভোরে নগর কীর্ত্তন, মধ্যাহ্নে মহাপ্রভূর ভোগরাগ ও বিকাল ৫ টায় মহাপ্রসাদ বিতরণ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কীর্ত্তনীয়া দল নাম সুধা পরিবেশন করছেন- শিব ঠাকুর সম্প্রদায়-পাবনা, গৌর নিত্যানন্দ সম্প্রদায়-পঞ্চগড়, সোনার গৌড় সূদর্শন সম্প্রদায়- সিলেট, শ্যামা-পূজা সম্প্রদায়-গোপালগঞ্জ, আনন্দময়ী সম্প্রদায়- সাতক্ষিরা, নদিয়া বিনোদিনী সম্প্রদায়- গোপালগঞ্জ, গোবীন্দ সম্প্রদায়- গৌরীপুর।
লীলা কীর্ত্তণ পরিবেশনায় থাকছেন- শ্রী সুবোধ রায়- গাইবান্ধা, বাসনা সরকার- টাঙ্গাইল, কুমারী সুমিতা সরকার (মিতালী)- নওগাওঁ।
স/এষ্

