গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে ১ মে সোমবার বিকালে মধ্যবাজার রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান কবির হীরা, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ এফ এম শহিদুল্লাহ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বাচ্চু, পৌর ছাত্রদলের সভাপতি তাজিজুল ইসলাম রাঙ্গা, যুবদল নেতা ভূট্টু প্রমুখ।
স/এষ্

