ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবী

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ২৭, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবী

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব– ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার আঞ্জুমান আরা বেগমের কাছে ২৫ জুন মঙ্গলবার চাঁদা চাইলে সহকারী শিক্ষক সমিতির নেতারা।

সূত্রে জানা গেছে, ২৫ জুন উপজেলা রিসোর্স সেন্টারে উদ্দ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক ৬ দিনের প্রশিক্ষন চলছিল। প্রশিক্ষনের প্রথম দিন ২৫ জুন মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুুমান আরা প্রশিক্ষন সেন্টারে গেলে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও সমিতির সদস্য মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে চাঁদা চেয়ে বলেন, জুন ক্লোজিং চলছে আমাদের চাঁদা দিতে হবে।

বিষয়টি জানা জানি হয়ে গেলে বুধবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে জাকির হোসেনসহ অন্যান্যরা সমঝোতায় বসে মুচলেখা দেয় সহকারী শিক্ষক জাকির হোসেন।

এ বিষয়ে শিক্ষক জাকির হোসেন চাঁদা দাবীর কথা অ-স্বীকার করলেও মুচলেখার কথা স্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার হবে বলে হুমকি দিয়ে মুচলেখা নিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুুুমান আরা বেগম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুুমান আরা বেগম, ঘটনার সত্যতা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে তিনি কুরআনের আলোকে মানুষের গোপনীয়তা রক্ষার একটি হাদিস বলেন।