ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

admin
আগস্ট ১৯, ২০১৭ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) শেখ বিপ্লব :
দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়ক সংগঠন সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় পাবলিক হলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান ও সহ সভাপতি আজম জহিরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, ময়মনসিংহ জেলা দুর্নীতি কমিশনের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক ডাঃ হরি শংকর দাস, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রতন চন্দ্র দাস, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রোকন উদ্দিন, নামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ আবুল হাসিম, সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আজিজুল হক ফজলু প্রমুখ। গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগীতা ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

স/এষ্