ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে রাস্তার গাছ কেটে নিল ইউপি চেয়ারম্যান

admin
ডিসেম্বর ১৪, ২০১৭ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে রাস্তার গাছ কেটে নিল ইউপি চেয়ারম্যান

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব 
সরকারী রাস্তার উপর থেকে প্রায় লক্ষ টাকার মূল্যের আকাশি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরোদ্ধে।
অভিযোগকারীরা জানায়,উল্লেখিত ইউনিয়নের চন্দপাড়া থেকে ভাংনামারী ইউনিয়নের প্রবেশ পথে নারায়ন মাষ্টারের বাড়ীর সামনে ও তার পাশ থেকে প্রায় লক্ষ টাকা মূল্যের ৩ টি আকাশী গাছ কেটে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সরকার। কর্তনকৃত গাছ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গাজীপুর একটি স’মিলে রক্ষিত আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন তিনি এ গাছের কাঠ দিয়ে নিজের জন্য আসবাবপত্র তৈরীর কাজ করছে। এ ব্যাপারে চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারের সাথে কথা বললে তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন ঝড়ে পড়ে গেলে লোকজন কেটে নিয়ে যায় আমি ইউপি সদস্যের কাছে জেনে পরে আপনাকে জানাবো।

স/মা