ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে পিতা-পূত্রসহ ৪ আওয়ামী লীগ নেতা আটক

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ১৮, ২০২৪ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে পিতা-পূত্রসহ ৪ আওয়ামী লীগ নেতা আটক

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব-  ময়মনসিংহের গৌরীপুরে  যৌথ বাহিনীর অভিযানে পিতা-পূত্রসহ ৪ আওয়ামীলীগ নেতাকে আটক করেছ।

আটককৃতরা হলেন, ৮ নং ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ফকির উরফে ফারুক ফকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আজিজুর রহমান দুদু ফকির, তার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আতিক হাসান শাহীন ও ছোট ভাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তুহিন।

ক্যাম্প সূত্র জানা গেছে, ১৮ নভেম্বর ( সোমবার ) রাত আড়াইটায়  কলতাপাড়া নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য আটককৃত সবাই জুলাইয়ে কলতাপাড়া ছাত্র জনতার উপর হামলায়  সক্রিয় ভূমিকা পালন করে।

স/বি