গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
৫ লক্ষ টাকা যৌতুকের দাবী মিটাতে না পারায় ১৯ বছর সংসার জীবনে ২ সন্তানের জননী হয়েও যৌতুক নামক সামাজিক দানবের হাত থেকে রক্ষা পেলনা নাছরিন সুলতানা। অর্থ লোভী স্বামী নির্যাতন আর কথিত তালাকের কারনে স্ত্রীর দায়েরকৃত মামলার ওয়ারেন্টের আসামী আবু রায়হানকে আজ গ্রেফতার করলো পুলিশ।
নাছরিন সুলতানা জানায়,সদর ইউনিয়নের চান্দের সাটিয়া গ্রামের আঃ হাই এর ছেলের সাথে ১৯৯৮ইং সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। কয়েক বছর যেতে না যেতেই যৌতুকের দাবীতে শুরু করে নির্যাতন। এরি মাঝে ২ সন্তানের জননী হই। বড় মেয়ে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীতে পড়ে ছোট ছেলে কলতাপাড়া রোউজ ভ্যালি কিন্ডার গার্টেনে ৫ শ্রেনীতে পড়ে। সংসারে সুখের স্বপ্ন দেখতে শুরু করে ছিলাম হঠাৎ যৌতুক নামক দানব গ্রাস করলে আমায় ৫ লক্ষ টাকার দাবী পুরন করতে না পারায় ২০১৭ ইং সালের মার্চ মাসে কথিত তালাক দিয়েছে বলে বাড়ী থেকে রেব করে দিয়ে ২য় বিয়ে করে। ২ সন্তানের অভিষ্যৎ অন্ধকারে পতিত হচ্ছে উপায়ান্ত না পেয়ে অবশেষে আইনের সাহায্যে নিলাম। অবশেষে আজ ১২ আগষ্ঠ শনিবার বিকালে নিজ গ্রামের দুলালের চায়ের দোকন থেকে এ এস আই মনিরের নেতৃত্বে গৌরীপুর থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
স/এষ্

