ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

admin
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : যৌতুকের ত্রিশ হাজার টাকা দিতে না পারায় স্ত্রীকে পিটিয়ে নীলাফুলা যখম করে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে পাষন্ড, যৌতুক লোভী স্বামী।

এ ঘটনাটি ঘটিয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার গ্রামের সবুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৫)।

নির্যাতিতা গৃহ বধু কবিতা বেগম জানায়, ৩ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক সোহাগ মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই সোহগ মিয়া টাকার জন্য অত্যাচার,শারীরিক নির্যাতন করতো। সুখের আশায় বিভিন্ন সময় ৯০ হাজার টাকাও এনে দিয়েছি। তারপরও হলোনা সুখ ফের শুরু হলো ৩০ হাজার টাকার জন্য অত্যাচার, নির্যাতন।

টাকা দিতে না পারায় ঘটনার দিন ৩ ফেব্রুয়ারী দুপুরে নির্যাতনের মাত্রা ছাড়িয়ে লাঠি দিয়ে পিটিয়ে নীলাফুলা আহত করে জোড় পূর্বক মুখে বিষ ঢেলে দেয়। এ খবর কবিতার আত্নীয়-স্বজনরা জেনে গেলে পাষন্ড স্বামী সোহাগ সিএনজি দিয়ে কবিতাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। পরে গৌরীপুর থানার পুলিশের সহযোগীতায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাধমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে।

পর দিন ৪ ফেব্রুয়ারী জুম্মার নামাজের পূর্বে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত কবিতাকে সহনাটি ইউনিয়নের ধূপাজাঙ্গালীয়া গ্রামের মৃত আঃ আজিজের ছেলে শান্তু (৪৫) ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ হায়দার মেম্বারের ইনজেকশান দেয়ার কথা বলে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কবিতাকে বাহিরে এনে খুন করার হুমকি দিয়ে কাগজে স্বাক্ষর নেয় স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এর আইনগত ব্যবস্থ্য প্রক্রিয়াধীন।

স/এষ্