ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে যুবদলের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত 

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২০, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যুবদলের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত 

গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাজীপুর বাজারে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবিরের উদ্যোগে বুধবার দুপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, গৌরীপুর উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, উত্তর জেলা যুবদলের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, হুমায়ুন কবির খান, মোস্তাফিজুর রহমান হানিফসহ স্থানীয় বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন উপজেলার চরশ্রীরামপুর, কলতাপাড়া বাজার ও রামগোপালপুর বাজারে যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এ কেন্দ্রীয় যুব নেতা।