গৌরীপুরে মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরীপুর প্রতিনিধি- বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মৎস্যজীবি দল।
এ উপলক্ষে ১ মার্চ ( শনিবার ) বিকালে ধানমহালস্ত বিএনপির দলিয কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রার বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে দলিয় কার্যালয়ে উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক খাইরুল পাশা খেলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আঃ আজিজ মন্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ- সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু।
বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ডাঃ আব্দুল মোতালিব, শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান কাঞ্চন, আশরাফুল আলম মোমেন ও রুস্তম আলী প্রমুখ।

