গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : চাকুরূীর প্রলোভন দেখিয়ে এক লম্পট ধর্ষন করলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে মেয়ে ও ভালুকা উপজেলার নিশাইগঞ্জ গ্রামের গৃহবধূকে। এ ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর (রবিবার) ময়মনসিংহের ভালুকায় উপজেলায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষিতার (জহিরুল ইসলামের স্ত্রী ) শ্বাশুরীর সাথে ভালুকা উপজেলার ৬ নং ইউনিয়নের খারুয়ালী গ্রামের জালাল ডিলারের (সার,বীজ ডিলার) পূর্ব পরিচিত থাকায় তার সুবাদে পূত্র বধূকে চাকুরীর দেয়ার কথা বলেন।
সেই সুযোগে লম্পট ডিলার ঘটনার দিন গৃহবধূকে চাকুরী দেয়ার নাম করে ওই এলাকার বহুতল ভবনের ৪ তলায় নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪ তারিখ ৩/৯/২০১৯ইং।
এ ব্যাপারে মামলা আইও (তদন্তকারী কর্মকর্তা ) এস আই আমিনুল হক তার সত্যতা স্বিকার করে বলেন ধর্ষিতাকে বয়স এবং অন্যান্য পরিক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। লম্পট ধর্ষক জালাল ডিলার পলাতক আছে আমরা তাকে ধরার চেষ্টা চালাচ্ছি।
স/এন

