গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে হারুন পার্ক এলাকায় ২ কোটি ২৭ লক্ষ ৪১ হাজার ৪ শ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবন। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে উক্ত ভবন নিমার্ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মাণ কাজটি বাস্তবায়ন করবে নেত্রকোণার জেলার পূর্বধলার ঠিকাদারী প্রতিষ্ঠান তালুকদার এন্টার প্রাইজ। ময়মনসিংহ জেলা এলজিউডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন বলেন পাঁচতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমেপ্লেক্্রটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ প্রথমে সম্পন্ন হবে। পর্যায়ক্রমে বাকী কাজ হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিমের সভাপত্বি ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, সাধারণ সম্পাদক বিধূ ভুষণ দাস, উপজেলা প্রকৌশলী তোজাম্মেল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, ময়মনসিংহ মহানগর শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক তানজীর আহামেদ রাজিব, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন, আব্দুল কাদির প্রমুখ।
স/এষ্

