ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৬, ২০২১ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

 

গৌরীপুরে প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার ২নং রেল গেইট সংলগ্ন “মাদ্রাসাতুল মদিনা” মাদ্রাসার ছাত্র আওয়াল (১২) নিখোজ। এব্যাপারে গৌরীপুর থানায় সাধারন ডয়েরী করা হয়েছে।

নিখোজ আওয়ালের পিতা ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া মাইঝপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়া জানায়, তার ছেলে আওয়াল হোসেন গত ৩ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার সময় মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যার পর মাদ্রাসার শিক্ষকবৃন্দ আমাকে জানায়, আওয়াল ক্লাস রুমে নাই।

এ খবর পাওয়ার পর আমাদের সকল আত্নীয়-স্বজনসহ তার বন্ধুদের বাড়ী খোজেও পাইনি। ২ দিন খোজা খোজির পর ৫ সেপ্টেম্বর গৌরীপুর থানায় সাধারন ডায়েরী করি । ডায়েরী নং- ১৮৮ তারিখ-৫/৯/২১ইং।

নিখোজের সময় পড়নে ছিল আকাশি রং এর পাঞ্জাবী-পায়জামা। কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি আওয়ালের সন্ধ্যান পান তাহলে তার পিতা মোঃ দুলাল মিয়ার মোবাইল নাম্বারে ০১৯১৮৬৫৫১২৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

স/বি