ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকার শিক্ষক আটক

admin
নভেম্বর ২৮, ২০২০ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকার শিক্ষক আটক

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : মাদ্রাসার একাধিক ছাত্রকে বারবার বলাৎকারের অভিযোগে ২৭ নভেম্বর (শুক্রবার) রাতে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনাট ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের পাছার মানিকরাজ করফুলনেছা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মানিকরাজ গ্রামের মোঃ আজিমুদ্দিন মাস্টারের পালক পূত্র মোঃ বাকি বিল্লাহ উরফে মানিক (৩৮) দীর্ঘ দিন ৭/৮ মাস যাবত নুরানী শাখায় প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

১৫ নভেম্বর সকালে ক্লাস চলাকালীন সময় নুরানী শাখার শিক্ষার্থী (ছদ্দ নাম আমিরকে) ডেকে পাশের রুমে ব্লাক বোর্ডে আড়ালে কাঠের বক্সে শুয়ে বলাৎকার করে। আরো একদিন আছরের নামাজের পরে খেলার সময় ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে পূর্বের রুমে একই ভাবে বলাৎকার করে।

তার পর থেকে সেই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। ২৫ নভেম্বর বুধবার সকালে তার পিতা ওই শিক্ষার্থীকে নিজে মাদ্রাসা দিয়ে আসে। সন্ধ্যায় ছেলেকে বাড়ীতে দেখে বাবা জানতে চাইলে ছেলে বলে সে আর মাদ্রাসায় যাবে না।

পরে মাদ্রাসার আর এক শিক্ষক অলিউল্লাহ (৫৫) ওই শিক্ষার্থীকে জিঞ্জাসাবাদ করলে তার কাছে হুজুর বাকি বিল্লাহ উরফে মানিক তাকে বলাৎকার করেছে বলে জানায়। বিষয়টি প্রকাশ হলে নুরানী শাখার আর এক শিক্ষার্থী (ছদ্দ নাম আকাশ) (৮) শিক্ষক অলিউল্লাহকে জানান তাকেও বাকি বিল্লাহ উরফে মানিক বলাৎকার করেছে। অভিযোগে উল্লেখ শিক্ষক বাকি বিল্লাহ উরফে মানিক পূর্বে আরো মাদ্রাসায় বলাৎকারের মত জঘন্ন অপরাধ করেছে। বলাৎকারের শিকার শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গৌরীপুর থানা লিখিত দায়ের করে।

এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে সঙ্গীয় অফিসার্সদের নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অভিযোক্ত শিক্ষককে আটক করা হয়।

স/এষ্