ঢাকাশুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ১০, ২০২১ ২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

সুপক রঞ্জন উকিল গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এর আগে বুধবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালিয়ে ১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দণ্ড  দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহানিয়া গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে জিয়াউর রহমান (৪০) ১৪ মাস কারাদণ্ড, অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৩) ৬ মাস কারাদণ্ড, সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে কামরুজ্জামান (২৬) ৩ মাস কারাদণ্ড ও মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে রবিকুল ইসলাম (৩৭) ৩ মাস কারাদণ্ড।
উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।  পরে জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
স/বি