গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া (৪০) এর বিরুদ্ধে মদ্যপান করে স্থানীয় এক বৃদ্ধাকে ধর্ষনের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী বৃদ্ধা মহিলা ছদ্দ নাম (করিমন বিবি (৫৫) ) জানায়, ২৪ আগষ্ট ঘটনার দিন ভোর রাতে হাওড় এক্সপ্রেসে মোহনগঞ্জ যাওয়ার জন্য পশ্চীম মইলাকান্দা তার নিজ বাড়ী থেকে শ্যামগঞ্জ রেল স্টেশনে আসার সময় পথিমধ্যে মদ্যপ ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া গতি রোধ করে। পরে তাকে জোড় পূর্বক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বারান্দায় নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় বৃদ্ধা মহিলা কৌশলে তার হাত থেকে রক্ষা পায়।
ওই দিন সকালে বৃদ্ধা মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামানের কাছে বিচার প্রার্থী হলে চেয়ারম্যান ২ গ্রাম পুলিশ দিয়ে বৃদ্ধাকে গৌরীপুর থানায় পাঠায়।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিনের সাথে কথা বললে তিনি ঘটনার অভিযোগের বিষয়টি নিশ্চীত করে বলেন মামলার প্রকৃয়াধীন আছে।
স/ম

