গৌরীপুরে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি শেখ বিপ্লব-
১৭ মে বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক ১টা ২০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ধানমহালের হারুন পার্কের সামনে জনতা ব্যাংক (এসি শাখা) সংলগ্ন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন পুড়ে ছাই হলেও কোন হতা-হত হয়নি।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, পলাশ কান্তি বিশ্বাসের বাসা, আনোয়ার হোসেনের স্টুডেন্ট লাইব্রেরী, সুমন বিশ্বাসের ভাই ভাই স্টোর ও একটি মনোহারী দোকান, জুয়েলের চা’র দোকান ও গৌরীপুর ইলেক্ট্রনিকস’র গোডাউন ঘর এর সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২২/২৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে । আগুন নিয়ন্ত্ররেন আনায় জনতা ব্যাংক (এসি) শাখাসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে জানা যায়নি।
এদিকে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী সঙ্গীয় একটি দল নয়ে তাৎণিক ঘটনাস্থলের পৌছে ঘটনাস্থলের নিরাপত্তা প্রদানসহ জমায়তকৃত লোকজনদের নিরাপদ দুরত্বে সরিয়ে নেন।
তাৎক্ষনীক ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
ক্ষতিগ্রস্থ পলাশকান্তি বিশ্বাস জানান, গোডাউনে বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মোটরসাইকেল ছিলো। গোডাউন ও বাসা সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্টুডেন্ট লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন বলেন, আমার দোকানে বই, স্টেশনারী মালামাল, বিদ্যুৎ ও খেলাধূলা সামগ্রী ছিলো। সব মিলিয়ে আনুমানিক ৮/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে একটি লাইব্রেরী ও গোডাউনসহ ৩টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের সূত্রপাত্রের কারণ ও ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নির্ধারণ করে পরে জানানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, অগ্নিকান্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চূড়ান্তভাবে ক্ষতি নিরূপণ করে ক্ষতি গ্রস্থদের সহযোগিতা করা হবে।
স/বি

