ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবীতে কমিটি বরাবর আবেদন

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি :
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন না করে রাজাকার আলবদরের সহযোগীতা করে সে তথ্য গোপন করে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত হওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধারা সনদ বাতিলের জন্য উপজেলা যাচাই বাচাই কমিটির বরাবর লিখিত আবেদন দাখিল করেছে। আবেদনের অনুলিপি বীর মুক্তিযোদ্ধা এডঃ নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় সংসদ সদস্য, ১৪৮, ময়মনসিংহ-৩, গৌরীপুর। বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ময়মনসিংহ, কমান্ডার ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর, সভাপতি/সম্পাদক, গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর, ময়মনসিংহ প্রেরণ করেন।
অভিযোগে উল্লেখ,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত তাইজ উদ্দিন মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম ৭১ সালে যুদ্ধা চলাকালীন সময় ৯ মাস এলাকায় প্রকাশ্য ঘুরা ফেরা করেছে। এবং রাজাকার আলবদরদের সহযোগীতা করে এলাকার ব্যাপক ক্ষতি করেছে। পরে তথ্য গোপন করে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত হয়ে গত ২ বছর যাবত নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা উত্তেলন করে আসছে। এ নিয়ে এ খবর প্রকাশ হবার পরে এলাকার প্রবীন প্রত্যক্ষদর্শী ওই গ্রামের পিতা মৃত আঃ আলীর ছেলে আব্দুল মান্নান, মৃত মৃত জমত আলীর ছেলে মোঃ আব্দুল মোতালিব চান মিয়া, ভাট্টা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আবুল হাসেম, পার্শবর্তী শিমরাইল গ্রামের আজিজর রহমানের ছেলে আবুল কাশেম যৌথ ভাবে স্বাক্ষরীত এক অভিযোগ উপজেলা যাচাই বাচাই কমিটির কাছে দাখিল করে তার সনদত বাতিলে জোর দাবী জানায়।

স/শা