ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ভিজিএফ চাল আত্মসাতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

admin
জুন ১৭, ২০১৯ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : হত দরিদ্রদের জন্য পবিত্র ঈদুল ফিতরের বিশেষ বরাদ্ধ ভিজিএফ এর চাল আতœসাৎসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের বিরোদ্ধে ইউনিয়নব্সাী ১৬ জুন বিকাল ৪ টায় শহরের প্রান কেন্দ্র ধানমহালে মানব বন্ধন করে।

পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।

উক্ত মানব বন্ধনে ভূক্তভোগীরা বক্তব্যের মাঝে অভিযোগ করেন ডেকুরা গ্রামের কামাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম তিনি বলেন চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরকে ৫ হাজার টাকা দেই প্রতিবন্ধী কার্ড করার জন্য আর ১ হাজার টাকা দেই সৌর বিদ্যুতের জন্য, মৃত সুরুজ আলীর স্ত্রী রহিমা খাতুন দেন ৫ হাজার টাকা, হারুন উর রশিদের স্ত্রী রোমা বয়স্ক ভাতা কার্ডের জন্য দেন ৩ হাজার ৫ শত টাকা, আবুল কাশেমের স্ত্রী আম্বিয়া চাউলের কার্ডের জন্য (ভিজিডি) দেন ২ হাজার টাকা, রাস্তার কাজের জন্য আঃ রশিদের স্ত্রী শহর বানু দেন ১০ হাজার টাকা, ইন্তাজ আলীর স্ত্রী রেখা দেন ৪ হাজার টাকা, অচিন্তপুরের বাবুলের স্ত্রী অভিযোগ করে বলেন কার্ড হয়েছে তার নামে কিন্তুু সে পায়নি অন্য জনকে দিয়ে চেয়ারম্যান টাকা উত্তোলন করছেন।

অচিন্তপুরের নিজামের স্ত্রী বলেন আমি টাকা দিতে পারিনি বলে আমার কার্ড করে দেয়নি, এক মহিলা ভিক্ষুকের কাছ থেকে ৫ হাজার টাকা নেয় ।

মানব বন্ধন শেষে বিক্ষোব্দ জনতা একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে। উক্ত স্মারক লিপির অনুলিপি প্রদান করে মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৩ গৌরীপুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরীপুর থানা, সভাপতি/সম্পাদক গৌরীপুর প্রেস ক্লাব ও দুর্নীতি দমন কমিশন বরাবর।

এ ব্যাপরে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনে কল করলে তিনি ফোনটি রিসিভ করেনি।

স/এষ্