গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনয়নের হতদরিদ্রদের জন্য পবিত্র ঈদুল-উল আযহা উপলক্ষে বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাল ৩ আগষ্ট (শনিবার) বিতরন করছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের ৭ হাজার ৩ শ ৭ জন হত দরিদ্রদের জন্য ১শ ৯ টন ৬শ কেজি চাল বরাদ্দ করা হয়ে।
২ আগস্ট (শুক্রবার) ও ৩ আগষ্ট কার্ড ধারীদের মাঝে মাথা পিছু ১৫ কেজি করে চাল বিতরন করছেন। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, তদারকীর দায়েত্বে ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ,ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ।
এ সময় কয়েক জন সুবিধাভ‚গীদের সাথে কথা বললে তারা জানায়, চাল ১৫ কেজি করেই আমরা পাচ্ছি। এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি বলেন শত ভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে চাল বিতরন করা হচ্ছে।
স/এষ্

